বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

রাশিয়ার নতুন অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র হাইপারসনিক ক্ষেপনাস্ত্র।

রাশিয়ার নতুন অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র
হাইপারসনিক ক্ষেপনাস্ত্র


রুশ সামরিক বিশেষজ্ঞদের দাবি, এটি বিশ্বের যে কোনও প্রান্তে গিয়ে হামলা করতে সক্ষম এবং একে ঠেকানোর মতো প্রযুক্তি এখনও পর্যন্ত কারও হাতে নেই।

একেবারে নতুন ধরনের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে রাশিয়া। এই অস্ত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সামরিক শক্তির ভারসাম্য পুরোপুরি পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, এই নতুন রুশ ক্ষেপণাস্ত্রটির নাম আভনগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এটি শব্দের চেয়ে বিশগুণ দ্রুতগামী। রুশ সামরিক বিশেষজ্ঞদের দাবি, এটি বিশ্বের যে কোনও প্রান্তে গিয়ে হামলা করতে সক্ষম এবং একে ঠেকানোর মতো প্রযুক্তি এখনও পর্যন্ত কারও হাতে নেই।
সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

পরীক্ষামূলকভাবে এই নতুন ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়।
রাশিয়ার দক্ষিণ-পূর্বের উরাল পর্বতমালা থেকে উৎক্ষেপণের পর এটি গিয়ে ছয় হাজার কিলোমিটার দূরে দূরপ্রাচ্যের কানচাকায় আঘাত করে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে দেশের সশস্ত্র বাহিনী এবং রাশিয়ার জন্য এক বিরাট ঘটনা বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরোপুরি সফল হয়েছে। এটির যে কারিগরি এবং কৌশলগত সব বৈশিষ্ট্য- তার সবই এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে।
রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ইউরি বরিসভ দাবি করেছেন, প
পরীক্ষামূলক উৎক্ষেপণে এই ক্ষেপণাস্ত্রটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৩ হাজার ২০২ দশমিক ৩৬ কিলোমিটার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন